দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাথে প্রশাসনের দ্বন্দ্বে এবং সরকারি-বেসরকারি ছুটি মিলিয়ে ৫৩ দিন পর শিক্ষকেরা ক্লাসে ফিরেছেন এবং চলবে কর্মবিরতিও।
উপাচার্য-শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে বিশ্ববিদ্যালয়টি দফায় দফায় বন্ধ ছিল। এ ছাড়া ঈদুল আজহা, গ্রীষ্মকালীন ছুটিও ছিল।
বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি রোববার (২৩ জুন) সকালে নিশ্চিত করেছেন কুবি উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি গুলো মানার প্রেক্ষিতে ৯৫তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে শুক্রবার (২১ জুন) সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ক্লাসে ফেরার ঘোষণা দেয়। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টার (দুপুর ১২টা থেকে বেলা ২টা) অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণাও আছে সংবাদ বিজ্ঞপ্তিতে। এ ছাড়া শিক্ষকদের দাবি আদায়ের জন্য ২০ জুলাই পর্যন্ত প্রশাসনকে সময় বেঁধে দিয়েছে শিক্ষক সমিতি।
এমএ