দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে ঢাকা বিশ্ববিদ্যালয় গত ২১ এপ্রিল থেকে অনলাইন ক্লাস নিচ্ছে। পরিবেশ ঠান্ডা না হওয়া পর্যন্ত এভাবেই ক্লাস চলবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
বৃহস্পতিবার (২ মে) সপ্তাহের শেষ কর্মদিবসে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় সশরীরে ক্লাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় আগামী সপ্তাহের শুরুতেও অনলাইন ক্লাস চলমান থাকবে বলে নিশ্চিত করেন উপাচার্য।
উপাচার্য বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় অফলাইন ক্লাসের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তাই আগামী রোববারেও অনলাইনেই ক্লাস চলমান থাকবে। সপ্তাহের শুরুতে বৃষ্টি হলে পরিবেশ ঠান্ডা হওয়া সাপেক্ষে রোববারের পরে অফলাইন ক্লাস হতে পারে। এক্ষেত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্বেই জানিয়ে দেওয়া হবে। তবে পরিবেশ অনুকূল না হলে অনলাইনেই ক্লাস চলমান থাকবে।
এর আগে গত ২১ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের ওপর দিয়ে চলা তীব্র তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।
এফএইচ