দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাকরি থেকে অবসরের মাত্র এক সপ্তাহ আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নেহাল আহমদকে গ্রেড-১ এর পদোন্নতি দেওয়া হয়েছে। আগামী ৯ এপ্রিল তার শেষ কর্মদিবস।
সোমবার (১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। শিক্ষা ক্যাডারের দ্বিতীয় ব্যক্তি হিসেবে এ মর্যাদা পেয়েছেন অধ্যাপক নেহাল আহমদ।
এতে বলা হয়, অধ্যাপক অধ্যাপক নেহাল আহমদকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।
মাউশির বর্তমান মহাপরিচালক (ডিজি) শিক্ষা ক্যাডারের অধ্যাপক অর্থাৎ গ্রেড-৪ এর মর্যাদাপ্রাপ্ত। গ্রেড-১ পাওয়ার পর তিনি এখন সচিব সমমর্যাদার।
প্রসঙ্গত, ইংরেজি বিভাগের অধ্যাপক নেহাল আহমেদ ২০২২ সালের ৩১ জানুয়ারি মাউশি অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পান।
ডিপি/