দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে রোববার (৩১ মার্চ) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ। এ উপলক্ষে ক্যাম্পাসজুড়ে মাইকিং করছে সংগঠনটির নেতাকর্মীরা।
ছাত্রলীগের সমাবেশ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মলচত্বর, টিএসসি, মুক্তি ও গণতন্ত্র তোড়ন, ভিসি চত্বর, হলপাড়াসহ সব গুরুত্বপূর্ণ পয়েন্টে এ মাইকিং করা হয়।
মাইকিংয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলা হয়, রোববার বেরা ১১টায় বাংলাদেশ ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ। বুয়েট কর্তৃপক্ষের গণতন্ত্র ও সংবিধান পরিপন্থি সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
প্রতিবাদ সমাবেশে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ করার জন্যে অনুরোধ করা হলো।
এর আগে শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবাদ সমাবেশের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের শীর্ষ নেতারা বলেন, ২৯ মার্চ বুয়েট কর্তৃক বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিমের আবাসিক হলের বরাদ্দকৃত সিট বাতিল ঘোষণা করার সিদ্ধান্তকে বাংলাদেশের স্বাধীনতা-গণতন্ত্রকামী মানুষ ও ছাত্রসমাজ চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করছে। বাংলাদেশের ছাত্রসমাজ বুয়েট প্রশাসনের এই সিদ্ধান্তকে একটি অন্যায্য, অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থী ও সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক নৈতিক স্খলনজনিত শিক্ষাবিরোধী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
কে