দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে নিয়োগ বোর্ডের পূর্ব নির্ধারিত সভা অনুষ্ঠিত হবার কথা থাকলেও অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্যকে বোর্ড বাতিলের দাবি জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তাদের একাংশ।
এ নিয়ে শুরু হয় তুমুল হট্টগল। যদিও বিকেল চারটার দিকে পুনরায় নিয়োগ বোর্ডের কার্যক্রম শুরু হয়। উপাচার্যের দাবি নিয়োগ নিয়ে কোনো অনিয়ম দুর্নীতির সঙ্গে যুক্ত নন তিনি।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ ছিল। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বেশ কয়েকটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকল প্রকার নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশনা দেয় ইউজিসি।
এ নিয়ে ইউজিসি তদন্ত কমিটিও গঠন করে। কিন্তু মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম নিয়োগ বোর্ডের কার্যক্রম শুরু করে।
বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের একাংশ জানতে পারলে তারা সরাসরি নিয়োগ বোর্ডে উপস্থিত হয়ে তা বন্ধের দাবি জানান। একপর্যায়ে উপাচার্যের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিয়ম হয় এবং শিক্ষক কর্মকর্তাদের একাংশ বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।
এ সময় বহিরাগত ছাত্রদের একাংশ নিয়োগ বোর্ডের পক্ষে অবস্থান নিয়ে বিক্ষুব্ধ শিক্ষক কর্মকর্তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। পরে বিক্ষুব্ধ শিক্ষক কর্মকর্তারা উপাচার্যের কার্যালয়ের সামনে বিক্ষোভ করতে থাকে। যদিও বিকেলে পুনরায় নিয়োগ বোর্ডের কার্যক্রম শুরু হয়।
জেবি