দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও ৪ মে ‘বি’ ইউনিট ও ১১ মে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল ইউনিটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে চলবে ১টা পর্যন্ত।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জানা যায়, আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বৈঠকে ২৩ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন।
ডিপি/