দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শীতকালীন ছুটিতে ৭ দিন বন্ধ থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অ্যাকাডেমিক কার্যক্রম। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলে ২৯ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ১০ দিন বন্ধ থাকবে রাবি। তবে খোলা থাকবে আবাসিক হলগুলো।
রোববার (২৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।
তিনি বলেন, ৩১ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ৭ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষিত হওয়ায় ৮ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম চলবে।
হল খোলা রাখা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, শীতকালীন ছুটিতে আবাসিক হলগুলো যথারীতি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এও