দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি হতে পারে। এ বিষয়ে একটি প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ভর্তি কমিটির প্রথম সভায় এমন সিদ্ধান্ত হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে এমবিবিএস ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে একটি প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে ভর্তি পরীক্ষার বিষয়টি এখনও অনুমোদন হয়নি।
জানা গেছে, ভর্তি কমিটির প্রথম সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলসহ (বিএমডিসি) ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকল অংশীজন অংশ নেন।
এ বছর দেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে আরও এক হাজার ৩০টি আসন বৃদ্ধি করেছে সরকার। এতে মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার ৩৮০টিতে। বর্ধিত আসনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, করোনার কারণে পিছিয়ে যাওয়া শিক্ষা কার্যক্রম এক মাস করে এগিয়ে আনা হচ্ছে। এ পরিকল্পনার অংশ হিসেবে এবারও এক মাস আগে ভর্তি পরীক্ষা আয়োজন করা হচ্ছে। এর আগের বছর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ১০ মার্চ।
এফএইচ