দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানী মিরপুরে চারুলতা ইন্টারন্যাশনাল স্কুলে এক ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে শিশুদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য বর্ণ মেলার আয়োজন করে স্কুলটি। ভাষার মাসে বর্ণের সাথে শিশুদের পরিচয় করাতে এ মেলার আয়োজন।
বর্ণ তৈরিতে রং ও বিভিন্ন উপকরণ ব্যবহার ও শুদ্ধ লিখন পদ্ধতি শিশুর মনোজগতে ভিন্ন এক অনুভূতি জাগাবে বলে মনে করেন স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমাম ।