দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গতকাল শনিবার ৭ দিনের সফরে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
তিনি বিশ্বব্যাংকের অর্থায়নে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য জ্ঞান ও প্রযুক্তি বিনিময় শীর্ষক প্রোগ্রামে অংশগ্রহণ করবেন।
এ সময় তিনি জলবায়ু পরিবর্তন, গ্রিন গ্রোথ, গ্রিন ট্রানজিশন, শিক্ষা ও প্রযুক্তির উন্নয়ন এবং গবেষণা ও উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণকারী দেশসমূহের শিক্ষক ও গবেষকদের সঙ্গে মতবিনিময় করবেন।
এছাড়া, সফরকালে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোরিয়ার খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়েও তিনি মতবিনিময় করবেন। প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ২৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।
এম