দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬ সালের আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র ডাউনলোড ও প্রিন্ট করার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা-২০২৬-এর পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড, ডিআর শিট, স্বাক্ষরলিপি এবং কেন্দ্রের পরিসংখ্যানসংক্রান্ত তথ্য বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এ অবস্থায় সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ওয়েবসাইট থেকে এসব তথ্য ডাউনলোড করে প্রয়োজনীয় সংখ্যক কপি প্রিন্ট করার অনুরোধ জানিয়েছে বোর্ড। পরীক্ষার প্রস্তুতি ও আনুষঙ্গিক কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
কে