দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ‘গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি’ নির্বাচন স্থগিত করে শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মো. মাহমুদ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
এর আগে গত ১৫ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়,'নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা ঘরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬' চূড়ান্ত না হওয়ায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের 'গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি' গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গিত রাখার জন্য অনুরোধ করা হলো।
এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
কে