দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্কুলের চেনা সময়সূচিতে কি আসছে বড় পরিবর্তন? মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের সময় নিয়ে নতুন করে ভাবছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হলেও এখনো চূড়ান্ত হয়নি কোনো সিদ্ধান্ত। তবে আগামী সপ্তাহের বৈঠকেই মিলতে পারে গুরুত্বপূর্ণ ইঙ্গিত।
মাউশি সূত্রে জানা গেছে, তাপমাত্রা কমে গেলে বা শৈত্যপ্রবাহ শুরু হলে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়। শীতের সময় এক শিফটের বিদ্যালয়ে সকাল ১০টায় ক্লাস শুরুর রেওয়াজ রয়েছে। তবে ডাবল বা দুই শিফটের প্রতিষ্ঠানের ক্লাস সূচিতে কোনো পরিবর্তন আনা হয় না।
তথ্য বলছে, এবার সামগ্রিকভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আনা যায় কিনা সে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। বিশেষ করে আসন্ন রমজানে স্কুলের পাঠদান কীভাবে চলবে তা নিয়েও পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও সূত্রের দাবি।
এবার শীত কতদিন পর্যন্ত স্থায়ী হবে তা এখনও জানায়নি আবহাওয়া অধিদপ্তর। শীতকালে কোমলমতি শিক্ষার্থীরা নানা অসুখে আক্রান্ত হয়ে থাকেন। এ জন্য এবার স্কুলে পাঠদানের বিষয়টি আগে থেকেই ঠিক করতে চায় সরকার।
এ জন্য বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।
এমজে