দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি গুরুত্বপূর্ণ সুপারিশ খুব শিগগিরই মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। সভার কার্যবিবরণী (রেজ্যুলেশন) চূড়ান্ত হওয়ার পরপরই এই পদক্ষেপ নেওয়া হবে।
বৃহস্পতিবার সংসদীয় কমিটির একটি সূত্র জানায়, গত ৮ নভেম্বর অনুষ্ঠিত বৈঠকে ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নির্বাহী আদেশের মাধ্যমে দ্রুত নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়। তবে সভার রেজ্যুলেশনটি বর্তমানে চূড়ান্তকরণের প্রক্রিয়ায় রয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই তা সম্পন্ন করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পৌঁছানোর পর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্মসচিব এবং এনটিআরসিএ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
সবার আলোচনার ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, ‘সংসদীয় কমিটির সুপারিশ শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তা স্থায়ী কমিটির পরবর্তী সভায় জানতে চাওয়া হবে।’
এদিকে দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনার অবসান ঘটিয়ে ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধনধারীদের দ্রুত নিয়োগের বিষয়টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন বঞ্চিত প্রার্থীরা।
এমজে