• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

সাপ্লিমেন্ট পরীক্ষার্থীদের জন্য খুলছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ

দেশ টিভি ডেস্ক
  ১৩ নভেম্বর ২০২৬, ২২:০২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

চলতি শিক্ষাবর্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সাপ্লিমেন্ট পরীক্ষা। এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা দেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে না।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সাপ্লিমেন্ট পরীক্ষার্থীদের ভর্তির সুযোগ দিতে আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনের সুপারিশ করেছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিশনের অনুরোধে কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউজিসির অনুরোধের পরও পূর্বঘোষিত সূচিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গত সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। আগামী ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১০ থেকে ২১ জানুয়ারির সূচিতেও পরিবর্তন আসেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সাপ্লিমেন্ট পরীক্ষার্থীদের সুযোগ দিতে এখন পর্যন্ত সূচি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আগামী ১৬ জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ২১ নভেম্বর। এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে সাপ্লিমেন্ট পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য আলাদা কোনো সুযোগ রাখার সিদ্ধান্ত হয়নি।

অন্যদিকে সাপ্লিমেন্ট পরীক্ষার্থীদের সুযোগ দিতে ভর্তি পরীক্ষার সূচি পরিবর্তন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বুধবার (১১ নভেম্বর) ভর্তি কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’, ১৩ ফেব্রুয়ারি ‘সি’ এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও পূর্বনির্ধারিত সূচিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১১ নভেম্বর) ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। তবে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, সাপ্লিমেন্ট পরীক্ষার্থীরাও ভর্তির আবেদন করতে পারবেন। পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। অকৃতকার্য হলে সে সুযোগ থাকবে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৯ জানুয়ারি ‘সি’, ৩০ জানুয়ারি ‘এ’, ৫ ফেব্রুয়ারি ‘বি’ এবং ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। এ ছাড়া ৩ ফেব্রুয়ারি ‘বি-১’, ৪ ফেব্রুয়ারি ‘বি-২’ এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সাপ্লিমেন্ট পরীক্ষার্থীদের সুযোগ দিতে বিশ্ববিদ্যালয়টিতে আবেদনের সময়ও পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১২ জানুয়ারি পর্যন্ত।

খুলনা বিশ্ববিদ্যালয়ও সাপ্লিমেন্ট পরীক্ষার্থীদের সুযোগ দিতে ভর্তি পরীক্ষা প্রায় দেড় মাস পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ১৭ ও ১৮ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার কথা ছিল।

আরও পড়ুন

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও সাপ্লিমেন্ট পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৭ ও ১৮ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ভর্তি কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।

এদিকে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পাবেন সাপ্লিমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আগামী ১৯ থেকে ২৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যে আই

  • এইচএসসি
  • শিক্ষার্থী
এ সম্পর্কিত আরও খবর
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের মানতে হবে ১১ নির্দেশনা
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৯ মাদরাসা শিক্ষার্থীকে দেখতে গেলেন ডা. বিটু
বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৯ মাদরাসা শিক্ষার্থীকে দেখতে গেলেন ডা. বিটু
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ
বয়স নির্ধারণ করে বেসরকারি স্কুল শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ
বয়স নির্ধারণ করে বেসরকারি স্কুল শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X