• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

ঢাবিতে শিবিরের দেওয়া ‘অননুমোদিত’ এসি বন্ধ করল প্রশাসন

দেশ টিভি ডেস্ক
  ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের রিডিং রুমে ইসলামী ছাত্রশিবিরের সৌজন্যে স্থাপন করা এয়ার কন্ডিশনার (এসি) বন্ধ রেখেছে হল প্রশাসন। অনুমতি ছাড়া এসি স্থাপনকে ‘অননুমোদিত’ উল্লেখ করে এ বিষয়ে জরুরি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তবে হল সংসদের দাবি, অনুমতির জন্য বারবার আবেদন করেও প্রশাসনের কোনো সাড়া পাওয়া যায়নি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত ২৭ অক্টোবর জারি করা বিজ্ঞপ্তিতে হল প্রশাসন জানায়, একটি ছাত্রসংগঠনের ব্যানারে বিনা অনুমতিতে রিডিং রুমে এসি স্থাপন করা হয়েছে, যা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার পরিপন্থি। এ ছাড়া হলের বৈদ্যুতিক সক্ষমতা সীমিত হওয়ায় অতিরিক্ত যন্ত্র ব্যবহারে অগ্নিকাণ্ডসহ দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসি স্থাপনের কারিগরি দিক মূল্যায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা বলেন, এসি স্থাপনের জন্য হল প্রশাসনের কোনো অনুমতি নেওয়া হয়নি। বিষয়টি জানার পর তিনি হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও প্রক্টরিয়াল টিমকে সেখানে পাঠিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশাসনের অনুমতি ছাড়া সীমিত বৈদ্যুতিক সক্ষমতার মধ্যে এসি স্থাপন সম্ভব নয় বলেও জানান তিনি।

ছাত্রসংগঠনগুলোর কাছ থেকে অনুদান নেওয়ার কোনো প্রচলন বা নীতিমালা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে নেই বলেও মন্তব্য করেন প্রাধ্যক্ষ।

তবে হল প্রশাসনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বিজয় একাত্তর হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আশিক বিল্লাহ। তিনি বলেন, এসি স্থাপনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার জানানো হয়েছে। গত ৫ অক্টোবর আনুষ্ঠানিক চিঠি দিয়ে ১১ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

আরও পড়ুন

শিক্ষকদের নতুন পে-স্কেলের চিঠিতে স্মারক নাম্বার ভুল, যা বলছে মন্ত্রণালয়

আশিক বিল্লাহ জানান, ১২ অক্টোবর প্রাধ্যক্ষের কক্ষে অনুষ্ঠিত বৈঠকেও বিষয়টি তোলা হয়েছিল। তখন হল সংসদ জানিয়েছিল, কোনো সিদ্ধান্ত না এলে ছুটির মধ্যেই এসি স্থাপন করা হবে।

হল সংসদের সহসভাপতি (ভিপি) হাসানুল হক বান্না ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তার অভিযোগ, প্রশাসন তাদের সহযোগিতা না করে উল্টো বিরোধিতার অবস্থান নিয়েছে। অন্য হলগুলোতে বিভিন্ন সংগঠনের সৌজন্যে এসিসহ বিভিন্ন সরঞ্জাম নেওয়া হলেও বিজয় একাত্তর হলে তা আটকে দেওয়া হচ্ছে। রাজনৈতিক কারণেই প্রশাসন এমন করছে বলে দাবি করেন তিনি।

কে

  • এসি
  • হল
এ সম্পর্কিত আরও খবর
কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান
কারামুক্ত হলেন মেজর (অব.) আখতারুজ্জামান
দূর হলো মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর বাধা, সংশোধিত নীতিমালা প্রকাশ
দূর হলো মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর বাধা, সংশোধিত নীতিমালা প্রকাশ
সচিব হলেন বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিঞা
সচিব হলেন বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিঞা
আন্তর্জাতিক ই-কমার্সে যুক্ত হলো রিমার্ক, আলিবাবায় উঠছে হাজারো পণ্য
আন্তর্জাতিক ই-কমার্সে যুক্ত হলো রিমার্ক, আলিবাবায় উঠছে হাজারো পণ্য
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X