• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

মেয়াদ শেষেও জিএস পরিচয়ে চিঠি দিলেন আম্মার

রাবি প্রতিনিধি
  ২৭ অক্টোবর ২০২৬, ২০:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) মেয়াদ শেষ হওয়ার পরও সাধারণ সম্পাদক (জিএস) পরিচয়ে চিঠি ইস্যু করেছেন সদ্য সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার। গত ২৫ অক্টোবর রাকসুর মেয়াদ শেষ হলেও ২৭ অক্টোবর ‘রাকসু সাধারণ সম্পাদক’ পরিচয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমানকে চিঠি দেন তিনি। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেছেন, জরুরি প্রয়োজনে চিঠি দিতে হলে ‘সাবেক’ পরিচয় উল্লেখ করতে হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাকসুর পরবর্তী নির্বাচন আয়োজনের অগ্রগতি ও নির্বাচনী তফসিল ঘোষণার বিষয়ে দেওয়া ওই চিঠিতে আম্মার উল্লেখ করেন, রাকসুর ষষ্ঠ অধিবেশনে নির্বাচন-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম প্রস্তুত, খসড়া সংবিধান পর্যালোচনা, সংশোধন ও চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করার দায়িত্ব কোষাধ্যক্ষকে দেওয়া হয়েছিল। তবে অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি বলে চিঠিতে দাবি করেন তিনি।

চিঠিতে আরও বলা হয়, সম্প্রতি এক পত্রের মাধ্যমে সাধারণ সম্পাদকসহ অন্যান্য প্রতিনিধিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে যাবতীয় ভাউচার জমা দেওয়া এবং নিজ নিজ দাপ্তরিক কক্ষ কোষাধ্যক্ষের দপ্তরে হস্তান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে। রাকসুর প্রতিনিধি হিসেবে প্রাতিষ্ঠানিক নিয়ম ও স্বচ্ছ জবাবদিহি নিশ্চিত করতে তাঁরা এ সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত।

আম্মার চিঠিতে লেখেন, রাকসু নির্বাচন নিয়ে তাঁরা সাধারণ শিক্ষার্থীদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান প্রতিনিধিদের অন্যতম মৌলিক দায়িত্ব হলো শিক্ষার্থীদের জন্য পরবর্তী রাকসু নির্বাচন নিশ্চিত করা। তাই আগামী সাত কর্মদিবসের মধ্যে পরবর্তী নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল ঘোষণার মাধ্যমে দায়িত্ব হস্তান্তর ও স্বচ্ছ জবাবদিহি নিশ্চিত করতে চান তাঁরা।

এর আগে গত ২৬ অক্টোবর কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান সালাহউদ্দিন আম্মারকে একটি চিঠি দেন। সেখানে উল্লেখ করা হয়, গঠনতন্ত্র অনুযায়ী গত ২৫ অক্টোবর রাকসুর মেয়াদ শেষ হয়েছে।

এ বিষয়ে রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান বলেন, ‘উনি এখন সাবেক জিএস। এর বাইরে জিএস পরিচয় তিনি কীভাবে দিয়েছেন, সেটি আমার জানা নেই। এর পাশাপাশি তিনি আমাকে তফসিল ঘোষণা করার কথা বলেছেন, সেই এখতিয়ার আমার নেই। নির্বাচনের তফসিল ঘোষণার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন উপাচার্য গঠন করবেন এবং সিন্ডিকেট থেকে অনুমোদন নেবেন। এই প্রক্রিয়ায় আমি কোনো দায়িত্বশীল জায়গায় নেই। ওই অধিবেশনে উপাচার্য আমার কাছে পূর্ববর্তী নির্বাচন কমিশন ও পরিচালনাকারীদের ফাইল চেয়েছিলেন, আমি সেটি পাঠিয়েছি। এর বাইরে আমার কোনো সংযুক্ততা নেই।’

সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘রাকসু নির্ধারিত সময়েই মেয়াদ পূর্ণ করেছে। এখন রাকসুর কারও পদের পরিচয় ব্যবহারের সুযোগ নেই। জরুরি ক্ষেত্রে হলে, সেখানে সাবেক লিখতে হবে।’

আরও পড়ুন

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

পরবর্তী নির্বাচন প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘সামনে ভর্তি পরীক্ষার বড় আয়োজন রয়েছে। এর সঙ্গে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। ভর্তি পরীক্ষার পর আমরা সব পক্ষের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু পরিবেশে নির্বাচনের বিষয়ে মনোযোগ দেব।’

মেয়াদ শেষ হওয়ার পরও জিএস পরিচয় ব্যবহারের বিষয়ে জানতে সালাহউদ্দিন আম্মারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

যে আই

  • রাকসু
  • জিএস
  • আম্মার
এ সম্পর্কিত আরও খবর
শিবির থেকে বহিষ্কার হয়েছিলেন রাকসু জিএস আম্মার
শিবির থেকে বহিষ্কার হয়েছিলেন রাকসু জিএস আম্মার
ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের নয়, হবে শিক্ষার্থীদের: ডাকসু জিএস ফরহাদ
ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের নয়, হবে শিক্ষার্থীদের: ডাকসু জিএস ফরহাদ
ঢাবি সিন্ডিকেটের ঘোষণায় ডাকসুর জিএস হলেন রাশেদ খাঁন
ঢাবি সিন্ডিকেটের ঘোষণায় ডাকসুর জিএস হলেন রাশেদ খাঁন
ভূমিকম্প নয়, নেপালের ভয়াবহ আকস্মিক বন্যার কারণ হিমবাহ ধস: ইউএসজিএস
ভূমিকম্প নয়, নেপালের ভয়াবহ আকস্মিক বন্যার কারণ হিমবাহ ধস: ইউএসজিএস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X