দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত সাপ্তাহিক ছুটি, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন এবং ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। পরদিন ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকবে।
এর আগে ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি। এরপর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং রোববার শ্যামাপূজার ছুটি মিলিয়ে টানা তিন দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।
এই ছুটি সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর হবে। একই সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও ছুটি থাকবে।
তবে কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ না থাকায় মাদরাসার শিক্ষার্থীরা একই সময়ে ছুটি পাবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এমএম/