দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণির মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে বৃত্তিপ্রাপ্ত সাধারণ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের বৃত্তির তথ্য ইএফটি-এর মাধ্যমে প্রেরণের লক্ষ্যে এমআইএস সফটওয়্যার চালু করা হয়েছে।
মাউশি’র কলেজ ও প্রশাসন শাখা জানিয়েছে, আগামী ১৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান প্রধান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এমআইএস সফটওয়্যারে (https://scholarship.dshe.gov.bd/DSHE-MIS/login) নির্ভুলভাবে তথ্য এন্ট্রি, এন্ট্রিকৃত তথ্য সংশোধন এবং ব্যাংক সংক্রান্ত কারণে বাউন্স হওয়া তথ্য সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। যেসব শিক্ষার্থীর তথ্য পূর্বে এন্ট্রি করা হয়নি, তাদের তথ্যও এই সফটওয়্যারে এন্ট্রি করা যাবে।
নির্দেশনায় আরও বলা হয়, ব্যাংক হিসাব সংক্রান্ত বিভিন্ন ত্রুটির কারণে (ব্যাংক বা শাখার নাম, রাউটিং নম্বর, হিসাব নম্বর ভুল থাকা বা অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হওয়া) যেসকল শিক্ষার্থীর বৃত্তির অর্থ বাউন্স হয়েছে, তাদের ব্যাংক তথ্য সংশোধন ও অ্যাকাউন্ট সচল করার ব্যবস্থা নিতে হবে।
এছাড়া, সঠিকভাবে বৃত্তির তথ্য এন্ট্রি নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের দুই জন শিক্ষককে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্য এন্ট্রি বা সংশোধনে কোনো ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন।
কে