দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এমপিওভুক্ত মাদ্রাসার অনলাইন আবেদন দাখিলের সময় ভাইরাসযুক্ত বা ম্যালওয়্যারযুক্ত কোনো ফাইল আপলোড বা পাঠানো যাবে না। এমন ফাইল পাওয়া গেলে সংশ্লিষ্ট আবেদন বা দাখিল করা নথি বাতিল করা হতে পারে বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে এমপিওভুক্ত মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানদের বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, অনলাইনে আবেদন দাখিলের সময় আবেদনপত্রের সঙ্গে যুক্ত সব ফাইল ও নথি ভালোভাবে পরীক্ষা করতে হবে। কাগজপত্রের সঠিকতা নিশ্চিত হওয়ার পর তা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অনলাইন ব্যবস্থা মেমিসে পাঠাতে হবে।
নির্দেশনায় বলা হয়, অনলাইনে ফাইল আপলোডের আগে ব্যবহৃত কম্পিউটার বা মোবাইল ভাইরাসমুক্ত কি না, তা নিশ্চিত করতে হবে। মেমিসে নির্ধারিত ফাইলের ধরন ও আকার অনুযায়ী নথি আপলোড করতে হবে। একই সঙ্গে ফাইলটি ঠিকভাবে খোলা যাচ্ছে কি না এবং সেটি সম্পূর্ণ ও পড়ার উপযোগী কি না, তা আগে থেকেই নিশ্চিত করতে হবে।
এ ছাড়া কোনো ধরনের ভাইরাস, ম্যালওয়্যার, ক্ষতিকর কোড বা নিরাপত্তা ঝুঁকিপূর্ণ উপাদান রয়েছে এমন ফাইল পাঠানো যাবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানায়, ভাইরাসযুক্ত বা অপাঠযোগ্য ফাইলের কারণে আবেদন প্রক্রিয়ায় কোনো সমস্যা হলে এর দায় সংশ্লিষ্ট আবেদনকারীকেই নিতে হবে।
এছাড়া প্রয়োজনে নিরাপত্তার কারণে কর্তৃপক্ষ সন্দেহজনক ফাইল পরীক্ষা, প্রত্যাখ্যান বা মুছে ফেলতে পারবে বলেও জানানো হয়।
/অ