দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে চারটি কোটায় আবেদন করা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবন্ধী, সাংস্কৃতিক, খেলাধুলা ও প্রবাসী কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট কলেজগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।
এ–সংক্রান্ত একটি চিঠি গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) জারি করা হয়েছে। এতে তালিকায় থাকা শিক্ষার্থীদের নির্ধারিত প্রক্রিয়ায় ভর্তি সম্পন্ন করতে সংশ্লিষ্ট কলেজগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রতিবন্ধী, সাংস্কৃতিক, খেলাধুলা ও প্রবাসী কোটায় আবেদন করা শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এ জন্য তালিকাভুক্ত শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট কলেজে উপস্থিত হয়ে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
চিঠি জারির তারিখ থেকে ১০ কর্মদিবসের মধ্যে এসব কোটায় আবেদন করা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
/অ