দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) ছুটি থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানের সংশোধিত বাৎসরিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছুটি নির্ধারণ করা হয়েছিল। তবে ছুটির তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় তা পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।
তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটি প্রশাসনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। দিবসটিতে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করলে সাধারণত আগে নোটিশের মাধ্যমে তা জানানো হয়।
এমএম/