দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। বিশেষ বিবেচনায় আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছে। এর পর আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে বোর্ড।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা) মো. আবুল খায়ের সরকারের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বোর্ড অনুমোদিত মাদ্রাসার প্রধানসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানানো হয়েছে। বর্ধিত সময়ের মধ্যে ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ২০২৬-এর ফরম পূরণের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।
নতুন সূচি অনুযায়ী, অনলাইনে বোর্ড ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ ২১ সেপ্টেম্বর। আর অনলাইনে ফরম পূরণের সর্বশেষ তারিখ ২২ সেপ্টেম্বর।
বোর্ড জানায়, বোর্ড ফি সিস্টেমে জমা হওয়ার পরই তথ্য আপলোডের জন্য নতুন এন্ট্রি অপশন পাওয়া যাবে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে ফরম পূরণের কার্যক্রম শেষ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশেষ বিবেচনায় এবার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। ২২ সেপ্টেম্বরের পর আর সময় বাড়ানো হবে না।
/অ