• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

একাদশে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের এখন যা করতে হবে

শিক্ষা
  ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী বিভিন্ন কলেজে আসন বরাদ্দ পেয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে ফল প্রকাশ করা হয়। উত্তীর্ণ শিক্ষার্থীরা এখন নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হয়ে যাবে। এরপর নির্ধারিত সময়ে কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন শিক্ষার্থী আবেদন করেন। তাঁদের পছন্দ অনুযায়ী বিভিন্ন কলেজে মোট ৫৬ লাখ ১৫ হাজার ৫২৫টি আবেদন জমা পড়ে। প্রথম ধাপের ফল অনুযায়ী, আবেদনকারীদের প্রায় ৯৮ শতাংশ কোনো না কোনো কলেজে আসন বরাদ্দ পেয়েছেন।

এদিকে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১১ লাখ ৪৪ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। তাদের মধ্যে ৯ লাখ ৫৬ হাজার ৫৭১ জন একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেন, যা মোট উত্তীর্ণ শিক্ষার্থীর প্রায় ৮৪ শতাংশ।

বোর্ডের দেওয়া তথ্যে বলা হয়েছে, এ ধাপে ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি। তাদের মধ্যে অনেকের জিপিএ-৫ থাকলেও তালিকায় স্থান হয়নি। বোর্ডের আরেক তথ্যে বলা হয়েছে প্রথম ধাপে আবেদন করে আসন না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৪১৫ জন।

যেসব শিক্ষার্থী কলেজে আসন পেয়েছেন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। এ জন্য বোর্ড নির্ধারিত নিশ্চায়ন ফি মোবাইল ব্যাংকিংসহ অনুমোদিত যেকোনো মাধ্যমে পরিশোধ করা যাবে। নিশ্চায়নের শেষ সময় ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টা। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর আবেদন বাতিল হয়ে যাবে।

ফি পরিশোধের পর নিশ্চায়ন সম্পন্ন হয়েছে কি না, তা যাচাই করাও গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা xiclassadmission.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে নিশ্চায়নের সর্বশেষ অবস্থা দেখতে পারবেন। তৃতীয় পক্ষের মাধ্যমে নিশ্চায়ন ফি পরিশোধ করা হলে আপডেট পেতে কিছুটা সময় লাগতে পারে। এ ক্ষেত্রে http://xiclassadmission.gov.bd/payment/payment.html পেজে প্রয়োজনীয় তথ্য দিয়ে পেমেন্টের সর্বশেষ অবস্থা যাচাই করা যাবে। এতে কোনো ভুল বা বিলম্ব হলে দ্রুত তা শনাক্ত করা সম্ভব হবে।

নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে এবং পরবর্তী ধাপে নতুন করে আবেদন করতে হবে। পরবর্তী ধাপগুলোতে আসন সংখ্যা কমে যাওয়ায় পছন্দের কলেজে ভর্তির সুযোগও কমতে পারে। প্রথম ধাপে নিশ্চায়ন না করে আরও ভালো কলেজের আশায় অপেক্ষা করলেও ঝুঁকি রয়েছে। কারণ মাইগ্রেশনের সুযোগ সীমিত এবং পছন্দের কলেজগুলোতে পরবর্তী সময়ে আসন পাওয়া কঠিন হতে পারে।

আরও পড়ুন

একাদশে ভর্তির প্রথম ধাপে নির্বাচিত হননি জিপিএ-৫ প্রাপ্ত ২২০৫ শিক্ষার্থী 

নিশ্চায়ন সম্পন্ন করার পর শিক্ষার্থীদের ২০ সেপ্টেম্বর রবিবার থেকে ২২ সেপ্টেম্বর মঙ্গলবারের মধ্যে কলেজে গিয়ে ভর্তি হতে হবে। কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সরাসরি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি নিশ্চিত হওয়ার পর একাদশ শ্রেণির ক্লাস ২৩ সেপ্টেম্বর বুধবার শুরু হওয়ার কথা রয়েছে।

যেসব কাগজপত্র লাগবে- ভর্তির সময় শিক্ষার্থীদের সঙ্গে এসএসসি মার্কশিট ও সার্টিফিকেটের কপি, অনলাইন কপি গ্রহণযোগ্য হলে সেটিও, প্রবেশপত্র, দুই থেকে চার কপি পাসপোর্ট সাইজের ছবি, অনলাইন আবেদন কনফার্মেশন পত্র এবং শিক্ষার্থী ও অভিভাবকের মুঠোফোন নম্বর রাখতে হবে।

কে

  • একাদশ
  • ভর্তি
এ সম্পর্কিত আরও খবর
একাদশে ভর্তিতে আবেদন, শীর্ষে রয়েছে যে ১০ কলেজ
একাদশে ভর্তিতে আবেদন, শীর্ষে রয়েছে যে ১০ কলেজ
সুযোগ পেয়েও যে ভুলে একাদশে ভর্তি বাতিল হতে পারে
সুযোগ পেয়েও যে ভুলে একাদশে ভর্তি বাতিল হতে পারে
একাদশে ভর্তির প্রথম ধাপে নির্বাচিত হননি জিপিএ-৫ প্রাপ্ত ২২০৫ শিক্ষার্থী 
একাদশে ভর্তির প্রথম ধাপে নির্বাচিত হননি জিপিএ-৫ প্রাপ্ত ২২০৫ শিক্ষার্থী 
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল দেখবেন যেভাবে
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল দেখবেন যেভাবে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X