• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

টাকা তোলার আবেদনে সম্মিলিত ইসলামী ব্যাংকে গ্রাহকদের ভিড়

বাণিজ্য, দেশ টিভি
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

দীর্ঘদিন আটকে থাকা আমানতের মূল টাকা ফেরত পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় গ্রাহকদের ভিড় বেড়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে ব্যক্তি আমানতকারীদের কাছ থেকে টাকা উত্তোলনের আবেদন নেওয়া শুরু হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাজধানীর মতিঝিল ও দিলকুশার কয়েকটি শাখা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের আমানতের মূল অর্থ এককালীন ফেরত দেওয়া হবে। এ কারণে নিজেদের জমানো টাকা তুলতে সকাল থেকেই অনেক গ্রাহক শাখায় গিয়ে আবেদন করছেন।

সংকটে পড়া পাঁচটি ইসলামী ব্যাংক—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। এসব ব্যাংকের আমানতকারীরা দীর্ঘদিন ধরে নিজেদের অর্থ ফেরত পাওয়ার অপেক্ষায় ছিলেন।

কেন্দ্রীয় ব্যাংক ব্যক্তি আমানতকারীদের টাকা তোলার সুযোগ দেওয়ায় মঙ্গলবার থেকে শাখাগুলোতে গ্রাহকদের আনাগোনা বেড়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার এক গ্রাহক বলেন, ‘১৭ লাখ টাকা এফডিআর করা এই শাখায়। দুই বছর ধরে টাকা পাওয়ার জন্য ব্যাংকে ঘুরছি। দুই-একবার সামান্য মুনাফা দিলেও পরে আর তাও পাইনি। এখন সরকার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে শুনেছি, সেজন্য এসেছি। আমি সব টাকা তুলে নেওয়ার আবেদন জমা দিয়েছি। তারা ৭ তারিখের পর টাকা বুঝিয়ে দেবে বলে জানিয়েছে।’

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রতিনিধি শাফায়েত আহমেদ চৌধুরী বলেন, সঞ্চয়, এসএমডি ও মুদারাবা মেয়াদি আমানত ছাড়া বাকি তিনটি খাত এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে। গ্রাহকের প্রয়োজন অনুযায়ী টাকা তোলার আবেদন নেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ৭ সেপ্টেম্বরের পর থেকে অর্থ পরিশোধ শুরু হবে।

তিনি বলেন, এফডিআরের ক্ষেত্রে কারও জরুরি প্রয়োজন থাকলে এখনই টাকা তুলতে পারবেন। কেউ জমে থাকা মুনাফা না নিয়ে শুধু মূল টাকা নিতে চাইলে সেটিও নেওয়ার সুযোগ রয়েছে। জরুরি প্রয়োজন হলে মূল টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।

তিনি আরও বলেন, ‘এটি যেহেতু সরকারি ব্যাংক এবং বৃহত্তম সরকারি ইসলামী ব্যাংক, তাই আমি সবাইকে অনুরোধ করব, আস্থা রাখুন। অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। আমাদের এখানে দক্ষ জনবল রয়েছে এবং আমরা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।’

ইউনিয়ন ব্যাংকের দিলকুশা শাখার ব্যবস্থাপক মোস্তফা জাভেদ বিন শহীদ বলেন, ‘কারেন্ট অ্যাকাউন্ট থেকে গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী টাকা উত্তোলন করতে পারবেন। এজন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন গ্রহণ করা হচ্ছে। একইভাবে, কোনো গ্রাহক যদি সম্পূর্ণভাবে ব্যাংক থেকে এক্সিট করতে চান, সেক্ষেত্রেও তার আবেদন গ্রহণ করা হবে। তবে এখন পর্যন্ত আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। কোনো গ্রাহকই ব্যাংক থেকে এক্সিট করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেননি। বরং তারা আমাদের ওপর আস্থা রাখছেন এবং বিশ্বাস করছেন, প্রয়োজন অনুযায়ী আমরা তাদের টাকা দিতে পারব।’

তিনি বলেন, ‘আমাদের গ্রাহকদের প্রয়োজনের কথা বিবেচনা করে সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট থেকে নিয়ম অনুযায়ী টাকা উত্তোলনের ব্যবস্থা থাকবে। আমরা বিশ্বাস করি, এতে কোনো সমস্যা হবে না।’

শুধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বা ইউনিয়ন ব্যাংক নয়, পাঁচ ব্যাংকের শাখাগুলোতেই সকাল থেকে টাকা তুলতে বা মুনাফার অংশ বুঝে নিতে গ্রাহকদের ভিড় দেখা গেছে। মতিঝিল ও দিলকুশার প্রায় এক ডজন শাখা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানত থেকে প্রয়োজন অনুযায়ী মূল টাকা তুলতে পারবেন। এ সুবিধা নিতে সংশ্লিষ্ট শাখায় ১ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনে হিসাবে কত টাকা রয়েছে, কত টাকা তুলতে চান এবং টাকা তোলার প্রয়োজনের বিষয় উল্লেখ করতে হবে। আবেদন যাচাইয়ের পর ৭ সেপ্টেম্বর থেকে টাকা পরিশোধ শুরু হবে।

তবে টাকা তুললে আমানতের ওপর প্রাপ্য মুনাফা পাওয়া যাবে না। মূল টাকা উত্তোলনের সুবিধা গ্রহণ করলে সেটিকে সংশ্লিষ্ট আমানতকারীর জন্য পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে গণ্য করা হবে। একই সঙ্গে হস্তান্তরকারী ব্যাংকের কাছে গ্রাহকের কোনো ঋণ বা দায় থাকলে টাকা ফেরতের আগে তা আমানতের অর্থ থেকে সমন্বয় করা হবে।

এমএম/

  • সম্মিলিত ইসলামী ব্যাংক
  • টাকা তোলার আবেদন
এ সম্পর্কিত আরও খবর
সম্মিলিত ইসলামী ব্যাংকে ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা
সম্মিলিত ইসলামী ব্যাংকে ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা
সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন দুই পরিচালক নিয়োগ
সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন দুই পরিচালক নিয়োগ
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি ও চেয়ারম্যান নিয়োগ
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি ও চেয়ারম্যান নিয়োগ
পদত্যাগ করলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
পদত্যাগ করলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X