দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। শুক্রবার স্বর্ণের দাম ৩ শতাংশের কাছাকাছি কমে গত ২০ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।
স্পট স্বর্ণের দাম ২ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৬৭ দশমিক ২৩ ডলারে দাঁড়ায়। অন্যদিকে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ভবিষ্যৎ চুক্তির দাম ২ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫২৯ দশমিক ৯ ডলারে নিষ্পত্তি হয়।
ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্যের পর সুদের হার বাড়ানোর প্রত্যাশা বেড়ে যাওয়ায় স্বর্ণের দামে এই চাপ তৈরি হয়। ওয়ার্শ বলেন, অন্তর্নিহিত মূল্যস্ফীতি ২ শতাংশের লক্ষ্যে ফিরছে—এ বিষয়ে নীতিনির্ধারকেরা নিশ্চিত না হলে ফেডকে আরও কাজ করতে হবে।
ওয়ার্শের বক্তব্যের পর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৫৮ শতাংশে উঠেছে, যা তার বক্তব্যের আগে ছিল ৩৬ শতাংশ। ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা দাঁড়িয়েছে ৮৯ শতাংশে।
সাধারণত উচ্চ সুদের হারের পরিবেশে স্বর্ণের আকর্ষণ কমে যায়, কারণ স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না। পাশাপাশি ডলারের দাম এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠায় অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য ডলারে নির্ধারিত স্বর্ণের দাম আরও ব্যয়বহুল হয়ে উঠেছে।
এদিকে চলতি সপ্তাহে স্বর্ণের দাম ২ দশমিক ৯ শতাংশ কমেছে। এর আগে মঙ্গলবার প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৬৯৬ দশমিক ১৮ ডলারে উঠে তিন মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ৩ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৬৬ দশমিক ৮১ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৮৩৫ দশমিক ০৭ ডলারে দাঁড়িয়েছে। তবে প্যালাডিয়ামের দাম ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৪২২ দশমিক ২৫ ডলারে উঠেছে।
/অ