দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর ক্ষেত্রে বাজুসের কোনো হাত নেই বলে দাবি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সম্প্রতি ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের দেওয়া স্বর্ণের মূল্য নির্ধারণসংক্রান্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ ব্যাখ্যা দিয়েছে সংগঠনটি।
রোববার (১৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, বাংলাদেশ সম্পূর্ণরূপে স্বর্ণ আমদানিনির্ভর দেশ। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ওঠানামা করলে দ্রুততম সময়ের মধ্যে দেশের বাজারে সেই অনুযায়ী দাম সমন্বয় করা হয়। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশে বাড়ানো হয়, আর কমলে কমানো হয়।
স্বর্ণের মূল্যসংক্রান্ত বিষয় তদারকির জন্য বাজুস ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’ গঠন করেছে বলেও জানিয়েছে সংগঠনটি। কমিটিটি স্বর্ণের মূল্যসংক্রান্ত বিষয়গুলো নিয়মিত তদারকি করছে।
ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের দৃষ্টি আকর্ষণ করে বাজুস বলেছে, স্বর্ণের মূল্য বৃদ্ধি বা কমার বিষয়ে কারও কোনো হাত নেই। আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়।
এর আগে, সবশেষ গত ১৫ আগস্ট সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করা হয়।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করা হয়।
কে