দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তফসিলি ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকের দেওয়া টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি) ডিসকাউন্টিং সুবিধা বাতিল করা হয়েছে। এতদিন কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত চলতি হিসাবের বিপরীতে লিয়েন রেখে ব্যাংকগুলো স্বল্পমেয়াদি তারল্যের জন্য এ সুবিধা নিতে পারতো।
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।
টিটি ডিসকাউন্টিং হলো এমন একটি স্বল্পমেয়াদি অর্থায়ন ব্যবস্থা, যার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো জরুরি নগদ অর্থের প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অর্থ সংগ্রহ করতে পারতো। এ ক্ষেত্রে ব্যাংকগুলোর বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত চলতি হিসাবের বিপরীতে লিয়েন রাখা হতো।
সার্কুলারে বাংলাদেশ ব্যাংক বলেছে, বর্তমানে ব্যাংকগুলোর দৈনন্দিন তারল্য ব্যবস্থাপনার জন্য কল মানি মার্কেট, রেপো, স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) এবং আন্তঃব্যাংক ঋণসহ একাধিক কার্যকর অর্থায়নের ব্যবস্থা রয়েছে। ফলে চলতি হিসাবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা চালু রাখার প্রয়োজনীয়তা আর নেই।
এ ছাড়া সাম্প্রতিক সময়ে এ সুবিধার ব্যবহারও ছিল খুবই সীমিত। তাই গত ১ জুলাই থেকে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল হিসেবে গণ্য হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনাটি বাস্তবায়নের জন্য বলা হয়েছে।
কে