দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিক্রয় ও মুনাফার ধারাবাহিক প্রবৃদ্ধিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৪ কর্মকর্তা এবং দুটি সেলস উইংকে ‘পিন্যাকল অ্যাওয়ার্ডস-২০২৬’ সম্মাননা দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি গাজীপুরের সারাহ রিসোর্টে ‘দ্য লরিয়েট সোয়ারি’ শিরোনামে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও চেক তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম।
অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের পরিচালক জাকিয়া সুলতানা শিখা, এস এম মঞ্জুরুল আলম অভি ও নিশাত তাসনিম শুচিসহ ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন পরিবারের সদস্যদের কাজের প্রতি নিষ্ঠা ও আত্মনিবেদন প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই অবদানের স্বীকৃতি দিতেই এই সম্মাননা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের স্বীকৃতি প্রদানের ধারাবাহিকতা বজায় থাকবে।
তিনি আগামী দিনের কর্মপরিকল্পনা ও প্রতিষ্ঠানের অগ্রগতির বিভিন্ন দিক নিয়েও কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন।
এবারের ‘পিন্যাকল অ্যাওয়ার্ডস-২০২৬’-এ এমডি’স অ্যাওয়ার্ড ফর এক্সট্রাঅর্ডিনারি বিজনেস ইমপ্যাক্ট, সিবিও’স এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন, পিপল অ্যান্ড কালচারাল এক্সিলেন্স, সেলস এক্সিলেন্স এবং স্পেশাল কন্ট্রিবিউশন এই পাঁচটি বিভাগে সম্মাননা দেওয়া হয়।
বিভিন্ন ক্যাটাগরিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালক, অপারেটিভ পরিচালক, মানবসম্পদ বিভাগের কর্মকর্তা এবং সেলস বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি ওয়ালটন প্লাজা ও করপোরেট সেলস ডেভেলপমেন্ট উইংকে পুরস্কৃত করা হয়।
দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।
যে আই