দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলা কিউআর (Bangla QR) ক্যাম্পেইনের অংশ হিসেবে পূর্বাচল নিউ টাউনের নীলা মার্কেট পরিদর্শন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মুস্তাকুর রহমান।
শনিবার (২৫ জুলাই) দুপুর ১টায় তিনি বাজারটি পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট ব্যাংক এবং পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে গভর্নর বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরে দৈনন্দিন কেনাকাটায় নিরাপদ, দ্রুত ও সহজ পেমেন্ট মাধ্যম হিসেবে এটি ব্যবহারের আহ্বান জানান।
এ সময় গভর্নর নিজেও বাজার থেকে বিভিন্ন পণ্য কিনে বাংলা কিউআরের মাধ্যমে মূল্য পরিশোধ করেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা ও আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
এমএম/