দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের শিল্পকারখানায় জ্বালানি সংকট নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, বেসরকারি খাতের বিকাশে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডার্স অ্যালায়েন্স (বায়লা) আয়োজিত দুই দিনব্যাপী ‘বায়লা ফিউচার সামিট’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আয়োজকরা জানান, দেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবন বিকাশের লক্ষ্যেই এ সামিটের আয়োজন করা হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা ফারুক হাসান বলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে তৈরি পোশাক খাতের পরিধি আরও বাড়ানোর বিকল্প নেই।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা খাতে বিনিয়োগের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার কাজ করছে।
দুই দিনের এ সামিটে পোশাক শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অটোমেশন, ডিজিটাল রূপান্তর, টেকসই উৎপাদন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বিভিন্ন সেশন, প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এমএস/