• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

রাজধানীতে সবজি, চাল ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে

বাণিজ্য, দেশ টিভি
  ১৭ জুলাই ২০২৬, ১২:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে পানি জমে কাঁচাবাজারের সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীর বাজারে সবজি, কাঁচামরিচ, চাল ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। তবে ডিম ও পেঁয়াজের দামে কিছুটা স্বস্তি মিলেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার, আগারগাঁও ও নিউমার্কেট এলাকার বাজার ঘুরে দেখা যায়, কয়েক দিনের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীদের ভাষ্য, ভারী বৃষ্টির কারণে বিভিন্ন জেলা থেকে সবজিবাহী ট্রাক সময়মতো রাজধানীতে পৌঁছাতে পারছে না। পাশাপাশি অনেক এলাকায় সবজির ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্তমানে বাজারে বেগুন প্রতি কেজি ৯০ থেকে ১২০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, পটল ও ঢ্যাঁড়শ ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙা ৮০ থেকে ৯০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, শশা ১২০ থেকে ১৩০ টাকা এবং মুলা ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এসব সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা কম ছিল। লাউ, যা আগে ৬০ টাকায় বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।

সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। এক সপ্তাহ আগে প্রতি কেজি ৮০ থেকে ১৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা ১৬০ থেকে ১৮০ টাকায় পৌঁছেছে। তবে পেঁপের দাম তুলনামূলক কম রয়েছে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়।

ফকিরাপুল বাজারের সবজি বিক্রেতা আব্বাস মিয়া জানান, ‘টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ কমে গেছে। অনেক এলাকায় ফসলও নষ্ট হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে দাম ধীরে ধীরে কমে আসবে।’

ক্রেতাদের অভিযোগ, সরবরাহ সংকটের পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছেন।

এদিকে দেশি রসুনের দামও কিছুটা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি দেশি রসুন ১০০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৯০ থেকে ১৪০ টাকা। অন্যদিকে পেঁয়াজের দাম কেজিপ্রতি প্রায় ৫ টাকা কমে ৩৫ থেকে ৪৫ টাকায় নেমেছে।

চালের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। সরু চাল (নাজির বা মিনিকেট) প্রতি কেজি ৭২ থেকে ৮৫ টাকায় এবং মোটা চাল (স্বর্ণা বা চায়না ইরি) ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মাঝারি মানের পাইজাম বা লতা চালের দামে কোনো পরিবর্তন হয়নি।

অন্যদিকে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি প্রায় ১০ টাকা বেড়ে ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম রয়েছে ৩২০ থেকে ৩৫০ টাকা কেজি। ব্যবসায়ীদের মতে, বৃষ্টির কারণে খামার থেকে পর্যাপ্ত সরবরাহ না আসায় মুরগির দাম বেড়েছে।

আরও পড়ুন

দেশে যত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ

পাঁচ দিনের আলোচনা শেষে নতুন সহযোগিতার ইঙ্গিত বাংলাদেশ-আইএমএফের

তবে ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। ফার্মের বাদামি ডিমের প্রতি হালির দাম ৫ টাকা কমে বর্তমানে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

এমএম/

  • সাপ্তাহিক বাজারদর
  • রাজধানী
এ সম্পর্কিত আরও খবর
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা, রাজধানীর উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি জামায়াত আমিরের
জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা, রাজধানীর উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি জামায়াত আমিরের
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।