দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হুজাতিক ব্যাংক এইচএসবিসি বাংলাদেশের ২৫৭ জন কর্মীকে ছাঁটাইয়ের প্রক্রিয়া দেশের প্রচলিত আইন ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ না করেই সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা। তারা ছাঁটাই প্রক্রিয়া বাতিল, দায়ীদের বিরুদ্ধে তদন্ত এবং কর্মীদের সব প্রাপ্য সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
শনিবার (৪ জুলাই) রাজধানীর পুরানা পল্টনের ইআরএফ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা।
তাদের অভিযোগ, পুরো ছাঁটাই প্রক্রিয়া আইন ও নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনার পরিপন্থী। তাই এই প্রক্রিয়া বাতিল করে দায়ীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আলোচনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কর্মীদের ন্যায্য সেভারেন্স সুবিধা এবং অন্যান্য প্রাপ্য পরিশোধ করতে হবে। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য পাওনা থেকে কেটে নেওয়া অর্থ জরিমানাসহ ফেরত দেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক, শ্রম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ কামনা করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা। তারা বলেন, এই লড়াই মামলাকারী ১০২ জন কর্মকর্তার নয়, বরং সব কর্মজীবী মানুষের অধিকার রক্ষার লড়াই।
কেএম