দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টস (জিডিআর) এর লেনদেন পুনরায় শুরু হয়েছে। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) মধ্যস্থতায় ট্রেডিং সাসপেনশন প্রত্যাহার করেছে লন্ডন স্টক এক্সচেঞ্জ।
২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং পরবর্তী আর্থিক বিবরণী নির্ধারিত সময়ে প্রকাশ না করায় চলতি বছরের ২ জানুয়ারি থেকে বেক্সিমকো ফার্মার জিডিআর লেনদেন স্থগিত ছিল। আগামী ২ জুলাইয়ের মধ্যে এ জটিলতার সমাধান না হলে কোম্পানিটির তালিকাভুক্তি বাতিলের ঝুঁকি ছিল। বিদেশি বিনিয়োগকারীদের অনুরোধের পর ডিবিএর উদ্যোগে বিএসইসি ও কোম্পানি কর্তৃপক্ষের সমন্বয়ে বিশেষ বোর্ড সভার মাধ্যমে সব বকেয়া আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ করা হয়। এর ফলে রিপোর্টিং সংক্রান্ত ঘাটতি দূর হলে ২৬ জুন থেকে জিডিআর লেনদেন পুনরায় চালুর অনুমোদন দেয় লন্ডন স্টক এক্সচেঞ্জ। ডিবিএ বলছে, এ সিদ্ধান্ত বাংলাদেশের পুঁজিবাজারের আন্তর্জাতিক ভাবমূর্তি শক্তিশালী করবে, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থান আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।
কেএম