দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে আয়োজিত এ সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত হিসাব বছরের ব্যালেন্স শিট অনুমোদন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আনোয়ারুল হক। স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।
এজিএমে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), পরিচালক এম. এ. খান বেলাল, মোহাম্মদ আব্দুল আউয়াল, এ. এস. এম. ফিরোজ আলম, এম. আমানউল্লাহ ও আলহাজ্ব মোশাররফ হোসেন।
এছাড়া স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. রেজাউল কবির, প্রফেসর ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও প্রফেসর নাসরিন সুলতানা, ডিএমডি ও সিএফও ড. তাপস চন্দ্র পাল, কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম, উদ্যোক্তা, শেয়ারহোল্ডার এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা, ড. মো. জাহিদ হোসেন ও শাহ মো. সোহেল খুরশীদ, এসইভিপি মোহাম্মদ ইকবাল রেজওয়ান, মো. আব্দুল হালিম ও মো. আব্দুল আউয়ালসহ অন্যান্য নির্বাহীরাও উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ১০ টাকা।
একই সময়ে শেয়ারপ্রতি নীট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ দশমিক ৩৫ টাকা এবং শেয়ারপ্রতি নীট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫ দশমিক ৯৫ টাকা।
জে আই