দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী অর্থবছরের তৃতীয় বছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের সব প্রেক্ষাপট বিবেচনা করে আগামী অর্থবছরের বাজেট প্রস্তাব করা হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে রাজধানীর এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের আয়োজিত ‘দ্য ফিসক্যাল কম্পাস’ শীর্ষক আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে এ আলোচনা হয়।
আলোচনায় অর্থমন্ত্রী জানান, অর্থনৈতিক গণতান্ত্রিকায়নকে প্রাধান্য দিয়ে সরকার নতুন অর্থনৈতিক মডেলের দিকে এগোচ্ছে। দুর্নীতি কমাতে ডিজিটালাইজেশনের ওপরও জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াতে দুই বছর সময় লাগবে। চতুর্থ ও পঞ্চম বছরে সমৃদ্ধ বাংলাদেশ দেখা যাবে।
ব্যবসায়ী নেতারা আলোচনায় বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাওয়ায় বাণিজ্য ঘাটতি বেড়েছে। প্রস্তাবিত বাজেটে জিডিপিতে সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে তারা প্রশ্ন তুলেছেন।
অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সমস্যা চিহ্নিত করার তাগিদ দেন। তারা কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন। আলোচনায় অংশগ্রহণকারীরা রাজস্ব নীতি ও মুদ্রানীতির মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর জোর দেন।
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ বাজেট প্রণয়নে সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করা এবং ব্যবস্থাগত অপচয় কমাতে প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে।
এমএম/