দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টেক্সটাইল খাতে টেকসই উৎপাদন, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘ইনটেক্স বাংলাদেশ’ প্রদর্শনী।
রাজধানীর আইসিসিবিতে শুরু হওয়া এই আন্তর্জাতিক সোর্সিং প্ল্যাটফর্মে ভারত, চীন, তাইওয়ান, জাপানসহ ১২টিরও বেশি দেশের ৩০০-এর বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
আয়োজকরা বলছেন, এটি বৈশ্বিক ক্রেতা, সরবরাহকারী ও বিনিয়োগকারীদের মধ্যে নতুন ব্যবসায়িক সংযোগ তৈরির গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
এবারের প্রদর্শনীতে বিশেষভাবে নজর কেড়েছে পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি পরিবেশবান্ধব টেক্সটাইল ফাইবার। উজবেকিস্তানভিত্তিক প্রতিষ্ঠানগুলোর এই উদ্ভাবনী পণ্যকে টেকসই উৎপাদন ও পরিবেশ সুরক্ষার একটি সম্ভাবনাময় দিক হিসেবে দেখছেন অংশগ্রহণকারীরা।
প্রদর্শনীতে ফ্যাব্রিক, ইয়ার্ন, ডেনিম, অ্যাকসেসরিজ, টেকসই কাঁচামাল ও আধুনিক টেক্সটাইল প্রযুক্তির নানা উদ্ভাবন স্থান পেয়েছে। দেশীয় তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম নতুন বাজার ও ক্রেতার সঙ্গে সংযোগ স্থাপনে সহায়ক হবে।
বিজিবিএ সভাপতি আব্দুল হামিদ পিন্টু এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম প্রদর্শনীর বিভিন্ন দিক নিয়ে মতামত দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট উইং প্রধান আব্দুর রহিম খান বলেন, উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ এবং টেকসই বিনিয়োগের মাধ্যমে বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়ানো সম্ভব।
আয়োজকরা জানান, এই প্রদর্শনী শুধু প্রযুক্তি ও পণ্যের প্রদর্শন নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করছে।
জে আই