দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী অর্থবছরে রেকর্ড ৩ লাখ ৮ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি নিতে যাচ্ছে সরকার। যা চলতি অর্থবছরের তুলনায় প্রায় ১ লাখ কোটি টাকা বেশি। দেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে এ অর্থ ব্যয় করা হয়।
সরকার এবার সর্বোচ্চ ৩ লাখ ৮ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে। অবকাঠামো উন্নয়নের এ বড় বাজেটে বরাবরের মতো সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু সড়কনির্ভর উন্নয়ন নয়, রেল ও নৌপথভিত্তিক সমন্বিত পরিবহন ব্যবস্থায় জোর দিতে হবে।
অর্থনীতিবিদদের মতে, দীর্ঘমেয়াদে অর্থনীতিকে শক্তিশালী করবে, এমন অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে।
পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন, সড়কনির্ভর না রেখে অন্তত ৪০ শতাংশ রেল ব্যবস্থাপনার উন্নয়নে ব্যয় করা উচিত। একইসঙ্গে, শহর-নগরে রেল, সড়ক ও নৌপথের সমন্বয়ে পরিবহন ব্যবস্থা গড়ে তোলায় জোর দেন তারা।
বরাবরের মতো এবারও এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ থাকছে পরিবহন ও যোগাযোগ খাতে।
তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ ছিল ৮০ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে তা কমে দাঁড়ায় ৭১ হাজার কোটি টাকায়। তবে আসন্ন অর্থবছরে শুধু এডিপি থেকেই প্রায় ৫৫ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা আছে।
এ প্রসঙ্গে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান বলেন, গত অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এডিপি বাস্তবায়নের হার ছিল মাত্র ২৯ দশমিক ৬ শতাংশ। বাস্তবায়ন সক্ষমতা বাড়ানো না গেলে বড় বাজেটও কাঙ্ক্ষিত সুফল দেয় না।
এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেছেন, সার্বিকভাবে উৎপাদনশীল ও অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে এমন খাতে গুরুত্ব দিতে হবে।
সমন্বিত পরিবহন ব্যবস্থায় কার্যকর ব্যয় দেশের অর্থনীতির গতি বাড়ানোর পাশাপাশি কমাতে পারে দুর্ভোগ।
কে