দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বুধবার পর্যন্ত মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮২ বিলিয়ন ডলারে, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (৩ জুন) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৩ জুন পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ১৬০ দশমিক ৬০ মিলিয়ন ডলার।
এর আগে ১ জুন পর্যন্ত দেশের মোট রিজার্ভ ছিল ৩৪ হাজার ৭৬৬ দশমিক ৯৯ মিলিয়ন ডলার। সে সময় বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ১০৭ দশমিক ৬১ মিলিয়ন ডলার।
সে হিসাবে দুই দিনের ব্যবধানে মোট রিজার্ভ বেড়েছে প্রায় ৫৪ দশমিক ৮৪ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ বেড়েছে প্রায় ৫৩ মিলিয়ন ডলার।
এদিকে সদ্য সমাপ্ত মে মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা একক মাসের হিসাবে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) দেশে মোট ৩ হাজার ২৭৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।
সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী আয় বৃদ্ধির পাশাপাশি রপ্তানি আয়ের ইতিবাচক প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়তা করছে।
জে আই