দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ১ জুন থেকে স্বাভাবিকভাবে ব্যাংকগুলো খুলবে।
তবে ঈদের আগে সাপ্তাহিক বন্ধের দিন হলেও আগামীকাল শনিবার দেশের সব ব্যাংকের শাখা খোলা থাকবে এবং স্বাভাবিক সময়সূচি অনুযায়ী লেনদেন চলবে। রোববারও ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঈদের আগে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন ও ভাতা পরিশোধ সহজ করতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্প-সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো আগামী সোম ও মঙ্গলবার সীমিত পরিসরে খোলা থাকবে। এসব শাখায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন করা যাবে।
এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখাগুলোতে আমদানি-রফতানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে এবার সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব অফিসও ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।
জে আই