দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা দুই দিন কমার পর আবারও বেড়েছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ পরিস্থিতি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে সরবরাহব্যবস্থা নিয়ে উদ্বেগ তেল বাজারের মূল কেন্দ্রবিন্দুতে চলে আসায় এই দাম বেড়েছে।
বুধবার (২০ মে) দিবাগত মধ্যরাত থেকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৭৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৩ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৯৭ সেন্ট বা শূন্য দশমিক ৯৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ২৩ ডলারে লেনদেন হয়।
ইরান যুদ্ধবিরতি নিয়ে চলমান আশঙ্কার পাশাপাশি যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত কমে যাওয়া বিশ্বব্যাপী জ্বালানি তেলের রিজার্ভ কমার উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে, যার ফলে বাজারে এই পরিবর্তন এসেছে।
সূত্র: আলজাজিরা
জে আই