দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের চামড়া শিল্পকে ঘিরে রয়েছে কয়েক বিলিয়ন ডলারের সম্ভাবনা। তবে সেই সম্ভাবনার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাজধানীর সাভারের চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার, সিইটিপি। দীর্ঘদিন ধরে বর্জ্য পরিশোধনে সক্ষমতা সংকট, নকশাগত ত্রুটি আর দুর্বল ব্যবস্থাপনায় পরিবেশ দূষণের পাশাপাশি ব্যাহত হচ্ছে রপ্তানি সক্ষমতাও। শনিবার (১৬ মে) দুপুরে চামড়া শিল্পনগরী পরিদর্শন ও ট্যানার্স মালিকদের সঙ্গে মতবিনিময় করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এসময় তিনি জানান, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন চামড়া শিল্প গড়ে তুলতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সংশোধনের উদ্যোগ নেবে সরকার। শিল্পমন্ত্রী আরও বলেন, প্রায় ১২ বিলিয়ন ডলারের রপ্তানিযোগ্য বাজার ধরতে শিল্পনগরীর অবকাঠামো উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে শিল্প উদ্যোক্তা ও বিটিএ সভাপতি শাহিন আহমেদ বলছেন, সিইটিপির কার্যকারিতা নিশ্চিত না হলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা কঠিন হয়ে পড়বে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে, সিইটিপির কারিগরি ত্রুটি দ্রুত সমাধান, পরিবেশগত সনদ নিশ্চিত ছাড়া কাঙ্ক্ষিত রপ্তানি প্রবৃদ্ধি অর্জন সম্ভব নয়।
জে আই