দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ সাইফুল আলমকে কোম্পানির সব ধরনের কার্যক্রম থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহতি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কোম্পানির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসরীন ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ জারি করা হয়।
চিঠিতে আরও বলা হয় জাতীয় গণমাধ্যমে প্রকাশিত গুরুতর অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে, বন্ড পণ্য এবং কোম্পানির সম্পদ অবমূল্যায়িত মূল্যে বিক্রি, কমিশন ব্যবস্থা এবং আর্থিক অসদাচরণ, কর্মচারী, ব্যাংক এবং অংশীদারদের জন্য সম্ভাব্য ক্ষতিকারক পদক্ষেপ এবং কোম্পানির সুনাম ক্ষুণ্ন।
এরই পরিপ্রেক্ষিতে সাইফুল আলমকে সব ধরনের নির্বাহী ও পরিচালনাগত কর্তৃত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো পদে কোম্পানির প্রতিনিধিত্ব করা থেকে নিষিদ্ধ ও কোম্পানির সমস্ত সম্পত্তি, নথি এবং অ্যাক্সেস অবিলম্বে সমর্পণ করতে বলা হয়েছে।
নাসা কর্তৃপক্ষ চিঠিতে আরও জানিয়েছে, কোম্পানির রেকর্ড, স্ট্যান্ড বা আর্থিক প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করা থেকে নিষিদ্ধ মিডিয়ায় উল্লিখিত সমস্ত লেনদেন, সম্পদ-বিনিয়োগ এবং সম্পর্কিত আর্থিক বিষয়গুলি পরীক্ষা করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। ফলাফলের ভিত্তিতে আরও আইনি ব্যবস্থা নির্ধারণ করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।
এবি/