• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

এলপিজি, ভোজ্যতেল ও  চিনির দাম বৃদ্ধির নিন্দা জানিয়ে ক্যাবের ৭ দফা দাবি

বাণিজ্য, দেশ টিভি
  ০৩ জানুয়ারি ২০২৬, ১৫:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চিনি, এলপিজি ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্বাভাবিক ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। একই সঙ্গে এই মূল্য কারসাজির সঙ্গে জড়িত সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (০৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করে ক্যাব।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বাজারে চিনি, এলপিজি, সয়াবিন ও পাম তেলের দামে ধারাবাহিক বৃদ্ধি সাধারণ ভোক্তাদের মধ্যে চরম হতাশা, উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয় বেড়ে যাচ্ছে, যা তাদের জীবনযাত্রায় মারাত্মক চাপ সৃষ্টি করছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আমদানি, মিল পর্যায়ে উৎপাদন ও সরবরাহে কৃত্রিম সংকট তৈরি করে একটি প্রভাবশালী চক্র চিনির বাজার নিয়ন্ত্রণ করছে। এক সপ্তাহ আগেও তুলনামূলকভাবে স্থিতিশীল থাকা চিনির দাম বর্তমানে হঠাৎ করেই বেড়ে গেছে। খুচরা বাজারে প্রতি কেজি চিনির দাম বেড়েছে অন্তত ১০ টাকা।

ক্যাবের অভিযোগ, সাদা চিনির আমদানি কার্যত বন্ধ থাকা এবং মিল পর্যায়ে উৎপাদন ও সরবরাহ ঘাটতির অজুহাত দেখিয়ে পরিকল্পিতভাবে বাজার অস্থির করা হচ্ছে। প্রতিবছর রমজানকে সামনে রেখে চিনির দাম বাড়ানোর যে প্রবণতা দেখা যায়, এবারও সেই কৌশল অনুসরণ করা হচ্ছে।

চিনির পাশাপাশি সয়াবিন ও পাম তেলের দামও সম্প্রতি প্রতি লিটারে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। টিসিবির তথ্য অনুযায়ী, গত এক বছরে বোতলজাত সয়াবিন তেলের খুচরা দাম বেড়েছে ১২.৮৫ শতাংশ। আন্তর্জাতিক বাজার পরিস্থিতির অজুহাত দেখিয়ে দাম বাড়ানো হলেও দাম কমার ক্ষেত্রে ব্যবসায়ীদের কোনো আগ্রহ দেখা যায় না বলে অভিযোগ করেছে ক্যাব।

এছাড়া এলপিজির ক্ষেত্রেও অযৌক্তিক মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। সরকার ও বিইআরসি কর্তৃক নির্ধারিত দামের তোয়াক্কা না করে অনেক ক্ষেত্রে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করা হচ্ছে। চাহিদা বৃদ্ধির অজুহাতে আমদানিকারক ও পরিবেশকদের একটি অংশ বাজারে কারসাজি করছে বলে ক্যাব মনে করছে।

ক্যাবের মতে, রমজান ও আসন্ন বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে প্রশাসনিক ব্যস্ততার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট চক্র পরিকল্পিতভাবে বাজারে কারসাজি করছে। প্রকৃত সরবরাহ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে বর্তমান মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিক সামঞ্জস্য নেই। এটি বাজার ব্যবস্থাপনার দুর্বলতা ও কার্যকর নজরদারির অভাবেরই প্রতিফলন।

এই পরিস্থিতিতে ক্যাব সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ৭ দফা দাবি জানিয়েছে-

১) মিল পর্যায়ে চিনি উৎপাদন, মজুত ও সরবরাহের প্রকৃত তথ্য যাচাই করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের চিহ্নিত করা।

২) চিনি ও ভোজ্যতেলের বাজারে সিন্ডিকেট ও মজুতদারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ।

৩) ভোজ্যতেলের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারদর, আমদানি ব্যয় ও স্থানীয় বাজারমূল্যের মধ্যে যৌক্তিক সামঞ্জস্য নিশ্চিত করা।

৪) পাইকারি ও খুচরা বাজারের দামের অযৌক্তিক ব্যবধান কমাতে কার্যকর প্রশাসনিক হস্তক্ষেপ জোরদার করা।

৫) এলপিজি নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসন, ভোক্তা অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় জোরদার করতে জ্বালানি মন্ত্রণালয়ের উদ্যোগ গ্রহণ। ৬) এলপিজি আমদানিকারক ও পরিবেশকদের মজুত, সরবরাহ ও খুচরা বিক্রির ওপর কঠোর নজরদারি।

আরও পড়ুন

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ রোববার

স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর  

৭) নির্বাচন বা অন্য কোনো অজুহাতে নিত্যপণ্যের বাজার তদারকি যেন শিথিল না হয়—সে বিষয়ে সরকারের শীর্ষ পর্যায়ের সুস্পষ্ট নির্দেশনা।

অবিলম্বে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ না করা হলে চিনি, এলপিজি সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারের চলমান অস্থিরতা আরও ভয়াবহ রূপ নিতে পারে। ভোক্তাদের ন্যায্যমূল্য ও স্বস্তি নিশ্চিত করতে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে—এমন প্রত্যাশা জানিয়েছে সংগঠনটি।

কে

  • তেল
  • গ্যাস
  • চিনি
এ সম্পর্কিত আরও খবর
ঈদুল আজহা: টিসিবির তেল-চিনি-ডাল বিক্রি হবে যে দামে
ঈদুল আজহা: টিসিবির তেল-চিনি-ডাল বিক্রি হবে যে দামে
নারায়ণগঞ্জে গ্যাস লাইনের বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
নারায়ণগঞ্জে গ্যাস লাইনের বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান
ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান
রাষ্ট্রায়ত্ত চিনিকল আবারও উৎপাদনে ফেরাতে চায় সরকার: শিল্পমন্ত্রী
রাষ্ট্রায়ত্ত চিনিকল আবারও উৎপাদনে ফেরাতে চায় সরকার: শিল্পমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।