• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

বছরের প্রথম দিন বড় সুখবর পেলেন পাঁচ ব্যাংকের গ্রাহকরা

বাণিজ্য, দেশ টিভি
  ০১ জানুয়ারি ২০২৬, ০৯:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সমস্যা জর্জরিত পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সেইসঙ্গে ওই পাঁচ ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার সময়সূচিসহ সাধারণ আমানতকারীদের স্বার্থ রক্ষায় বা নীতিমালাও চূড়ান্ত হয়েছে।

সে অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১ জানিয়ারি); বছরের প্রথম দিন থেকেই টাকা তুলতে পারবেন সংকটে থাকা ব্যাংকগুলোর আমানতকারীরা। ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক।

এই ৫ ব্যাংককেই অধিগ্রহণ করেছে নবগঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই পাঁচটি ব্যাংকের চলতি, সঞ্চয়ী ও স্থায়ী আমানত নবগঠিত স্থানান্তর হয়েছে। আমানতকারীদের ২ লাখ টাকা পর্যন্ত আমানত সুরক্ষিত ও প্রাথমিকভাবে আমানত উত্তোলন সুবিধা প্রদান করা হবে। এ লক্ষ্যে রেজল্যুশনের আওতাধীন ব্যাংকসমূহে আমানত সুরক্ষা তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ স্থানান্তর করা হয়েছে। কোনো গ্রাহক এ অর্থ উত্তোলন না করলে তিনি তার স্থিতির ওপর বাজারভিত্তিক মুনাফা প্রাপ্য হবেন।

সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা, যার মধ্যে পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধনের মধ্যে সরকার কর্তৃক ২০ হাজার কোটি টাকা প্রদান করা হয়েছে। বাকি ১৫ হাজার কোটি টাকা ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির স্থায়ী আমানত এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক আমানতকে শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধনে রূপান্তর করা হবে। তবে, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, প্রভিডেন্ট ফান্ড, জয়েন্ট ভেঞ্চার, বহুজাতিক কোম্পানি ও বিদেশি দূতাবাস এ বিধানের আওতায় পড়বে না।

রেজল্যুশন স্কিম অনুযায়ী, আমানতের পরিমাণের ওপর ভিত্তি করে টাকা ফেরতের সময়সীমা ভাগ করা হয়েছে।

আরও পড়ুন

নতুন বছরে কমলো জ্বালানি তেলের দাম 

৩৩ বিলিয়নের ঘরে রিজার্ভ, ৩ বছরে সর্বোচ্চ

যেসব গ্রাহকের আমানত ২ লাখ টাকা পর্যন্ত, তাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। ‘আমানত সুরক্ষা আইন’-এর আওতায় এই অর্থ যে কোনো সময় নতুন গঠিত ব্যাংক থেকে উত্তোলন করা যাবে। অর্থাৎ আজ ১ জানুয়ারি থেকে টাকা তোলা যাবে। যাদের আমানত ২ লাখ টাকার বেশি, তাদের ক্ষেত্রে অর্থ পরিশোধ করা হবে কিস্তিতে। প্রথম ২ লাখ টাকা যে কোনো সময় উত্তোলন করা যাবে। পরবর্তী প্রতি ১ লাখ টাকার জন্য তিন মাস অন্তর উত্তোলনের সুযোগ দেওয়া হবে। অবশিষ্ট অর্থ রেজল্যুশন স্কিম কার্যকর হওয়ার তারিখ থেকে ২৪ মাস পর উত্তোলনযোগ্য হবে।

স্থায়ী আমানত বা এফডিআরের ক্ষেত্রে বলা হয়েছে, স্কিম অনুযায়ী, এসব আমানত মেয়াদ শেষ হওয়ার আগে ভাঙানো যাবে না এবং তা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। তিন মাস মেয়াদি আমানত তিন বার স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। এক থেকে দুই বছর মেয়াদি আমানত তিন বছর মেয়াদি আমানত হিসেবে গণ্য হবে। চার বছরের বেশি মেয়াদি আমানত নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর উত্তোলন করা যাবে। এছাড়া ক্যানসার ও কিডনি ডায়ালাইসিসের মতো গুরুতর রোগে আক্রান্ত আমানতকারীদের জন্য স্কিমে মানবিক বিবেচনায় বিশেষ সুবিধা রাখা হয়েছে। তারা তাদের চিকিৎসার প্রয়োজনে নির্ধারিত সময়সীমা বা সীমার বাইরে গিয়েও আমানতের অর্থ উত্তোলন করতে পারবেন। টাকা উত্তোলনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ব্যক্তি আমানতকারীরা। প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৭ লাখ টাকার বেশি আমানত পাঁচ বছর মেয়াদিতে রূপান্তর হবে, যেখানে ৩ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।

কে

  • ব্যাংক
  • গ্রাহক
এ সম্পর্কিত আরও খবর
নেত্রকোনায় তেলের সংকটে ভোগান্তিতে গ্রাহকরা
নেত্রকোনায় তেলের সংকটে ভোগান্তিতে গ্রাহকরা
ঈদের লম্বা ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক-পুঁজিবাজার খুলছে আজ
ঈদের লম্বা ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক-পুঁজিবাজার খুলছে আজ
যেসব এলাকায় আজও খোলা আছে ব্যাংক
যেসব এলাকায় আজও খোলা আছে ব্যাংক
যেসব এলাকায় আজও হচ্ছে ব্যাংক লেনদেন
যেসব এলাকায় আজও হচ্ছে ব্যাংক লেনদেন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।