দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার আশুলিয়ায় আয়োজিত হয়েছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড-এর বার্ষিক সেলস কনফারেন্স-২০২৫। সম্মেলনে দেশের সব অঞ্চল থেকে অংশগ্রহণ করেছে দেড় হাজারের বেশি এপেক্স পরিবার সদস্য, যা প্রতিষ্ঠানটিকে দেশের ব্যবসায়িক অঙ্গনে- উন্নয়ন ও ঐক্যের এক নতুন অধ্যায়ের প্রতিফলন করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আশুলিয়ার সামাজিক কনভেনশন সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়।
কনফারেন্সটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীকে গভীর শ্রদ্ধা ও স্মৃতিচারণ দিয়ে শুরু হয়। সৈয়দ মঞ্জুর এলাহী ছিলেন এই দেশের চামড়া জুতা শিল্পের ফুটওয়্যার উদ্ভাবনের অনন্য এক অগ্রদূত এবং তার দর্শন ও প্রতিশ্রুতি আজও এপেক্স পরিবারকে অনুপ্রাণিত করে চলেছে। চলতি বছর ১২ মার্চ তার প্রয়াণের স্মৃতিচারণ অনুষ্ঠানে সকলেই তার অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
নতুন নেতৃত্বের প্রতি আস্থা জানিয়ে বোর্ড অফ ডিরেক্টরসের সর্বসম্মতিক্রমে নির্বাচিত চেয়ারপারসন গোলাম মাইনউদ্দিন ২৩ এপ্রিল থেকে দায়িত্বভার গ্রহণ করেন। তার নেতৃত্বে এ বছরের কনফারেন্সে একটি নতুন উদ্যম, অঙ্গীকার ও কৌশলগত দৃষ্টিভঙ্গি প্রাধান্য পেয়েছে।
এই কনফারেন্সে সেলস টার্গেট অর্জনকারী সেলস অ্যাসোসিয়েটদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে, যা কর্মীদের উৎসাহ ও অর্জনের অনুভূতিকে আরও দ্বিগুণ করেছে। কোম্পানির লিডারশিপ টিম- যার মধ্যে ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক— সৈয়দ নাসিম মঞ্জুর, সিইও- ফিরোজ মোহাম্মদ এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার- দিলীপ কাজুরীসহ উচ্চপদস্থ কর্মীরা।
এ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল অর্জনেই বিজয়- যা এপেক্স পরিবারে একতা ও সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার একাগ্রতার মনোভাবকে আরও দৃঢ় করেছে। কর্মীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, পারফরমেন্স অ্যাওয়ার্ডস ও র্যাফেল ড্র-এর মাধ্যমে আনন্দপূর্ণ মুহূর্ত ও পুরস্কারের সুযোগ তৈরি করা হয়।
প্রায় তিন দশকেরও বেশি চামড়ার পণ্য ও বিশ্ব মানের জুতা তৈরির ঐতিহ্য ধরে রেখে, এপেক্স ফুটওয়্যার লিমিটেড প্রতিশ্রুতিবদ্ধ। গুণমান, উদ্ভাবন ও টিম-স্পিরিটকে আরও জোরদার করতে ভবিষ্যতেও কাজ করবে একই ধারাবাহিকতায়।
এবি/