• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

চাল রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা

দেশ টিভি ডেস্ক
  ২১ জুলাই ২০২৩, ১৫:২০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
চাল রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা
চাল রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা

বাসমতি ছাড়া সব ধরনের চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। বৃহস্পতিবার (২০ জুলাই) এই নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক এই দেশটি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ভারত সরকার বলেছে, বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আবার গত এক মাসে দেশের অভ্যন্তরে খুচরা বাজারে চালের দাম ৩ শতাংশ বেড়েছে। এমন প্রেক্ষাপটেই চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির এমন সিদ্ধান্তের কারণে নতুন করে বিশ্বব্যাপী খাদ্যের মূল্যস্ফীতি বৃদ্ধির শঙ্কা তৈরি হয়েছে। খবর রয়টার্সের।

ভারতের সরকারের ডিপার্টমেন্ট অব কমার্সের প্রজ্ঞাপন অনুযায়ী, চাল রপ্তানি বন্ধের এ সিদ্ধান্ত ২০ জুলাই থেকে কার্যকর হয়েছে। তবে রপ্তানির উদ্দেশ্যে যেসব প্রক্রিয়া চলমান, তা ৩১ আগস্টের মধ্যে সম্পন্ন করা যাবে। এ ছাড়া কোনো দেশের সরকার যদি তাদের খাদ্যনিরাপত্তার জন্য চাল রপ্তানির অনুরোধ করে, তাহলে ভারত সরকার বিশেষভাবে অনুমতি দিতে পারবে।

বিশ্ববাজারে চাল রপ্তানির ৪০ শতাংশের বেশি করে ভারত। তাদের চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর অন্য কোনো দেশ থেকে সরবরাহ কমলেই খাদ্যের মূল্যস্ফীতিকে উসকে দেবে, যা কিনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিরূপ আবহাওয়ার কারণে এমনিতেই বেশি রয়েছে।

ভারতের খাদ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্থিতিশীল ও মূল্যবৃদ্ধি রোধ করতে চাল রপ্তানির নীতিতে পরিবর্তন এনেছে সরকার। এতে আরও বলা হয়, গত এক বছরে ভারতের খুচরা বাজারে চালের দাম বেড়েছে সাড়ে ১১ শতাংশ।

গত বছর, অর্থাৎ ২০২২ সালে ভারত ২ কোটি ২০ লাখ টন চাল রপ্তানি করে। তার মধ্যে নন-বাসমতী সাদা ও ভাঙা চাল ছিল প্রায় এক কোটি টন। যদিও দেশটির সরকার পরিষ্কার করেছে, আধা সেদ্ধ চাল এ নিষেধাজ্ঞায় পড়বে না। গত বছর ভারত ৭৪ লাখ টন আধা সেদ্ধ চাল রপ্তানি করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী বছর ভারতে লোকসভা নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখেই খাদ্যের মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখার কৌশল হিসেবে চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদির সরকার। এর আগে গত সেপ্টেম্বরে চাল রপ্তানি সীমাবদ্ধ করার পর গম রপ্তানির ওপরও নিষেধাজ্ঞা বাড়িয়েছিল তারা।

এদিকে ভারতের কেন্দ্রীয় সরকারের চাল রপ্তানিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে দেশটির চাল রপ্তানিকারকদের সংগঠন রাইস এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি বি ভি কৃষ্ণা রাও জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর গমের বৈশ্বিক বাজার এলোমেলো হয়েছিল। ভারত সরকারের চাল রপ্তানি ওপর নিষেধাজ্ঞায় তার চেয়েও বড় বিপর্যয় দেখা দেবে চালের আন্তর্জাতিক বাজারে।

তিনি আরও বলেন, হঠাৎ চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা অনেক দেশের ক্রেতার জন্য বড় সমস্যার কারণ হবে। তারা কম সময়ের মধ্যে অন্য দেশ থেকেও চাল আনতে পারবে না।

ভারত থেকে চাল রপ্তানি বন্ধ থাকলে বিশ্ববাজারে ঘাটতি পূরণের মতো পর্যাপ্ত চাল থাইল্যান্ড ও ভিয়েতনামে মজুত নেই। তাই আফ্রিকা অঞ্চলের ক্রেতারা ভারতের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এমন তথ্য দিয়ে বি ভি কৃষ্ণা রাও জানান, অনেক দেশ হয়তো নয়াদিল্লিকে পুনরায় চাল রপ্তানির অনুমতি দিতে আহ্বান জানাবে। তিনি জানান, ভারত থেকে চাল কেনার ক্ষেত্রে শীর্ষে রয়েছে বেনিন, সেনেগাল, আইভরি কোস্ট, টোগো, গিনি, বাংলাদেশ ও নেপাল।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের প্রায় ৩০০ কোটি মানুষের প্রধান খাদ্য হলো ভাত। পানিনির্ভর এই শস্যের ৯০ শতাংশই উৎপাদন হয় এশিয়া অঞ্চলে। তবে আবহাওয়ার পরিবর্তনের কারণে এ অঞ্চলে বৃষ্টি কম হচ্ছে। বর্তমানে বিশ্ববাজারে চালের দাম ১১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

  • ভারত
  • চাল রপ্তানি
  • নিষেধাজ্ঞা
এ সম্পর্কিত আরও খবর
পিটার হাসের সফর নিয়ে যা বলল ভারত
পিটার হাসের সফর নিয়ে যা বলল ভারত
ভারতের টেস্ট দলে আবেশ খানকে
ভারতের টেস্ট দলে আবেশ খানকে
‘নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা নিয়ে এখনই ভীতির কারণ দেখছি না’
‘নির্বাচন পরবর্তী নিষেধাজ্ঞা নিয়ে এখনই ভীতির কারণ দেখছি না’
এক সপ্তাহ পর দিল্লি থেকে ঢাকায় পিটার হাস
এক সপ্তাহ পর দিল্লি থেকে ঢাকায় পিটার হাস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।