দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা।
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিপ্রতি ২ হাজার ৪০৩ টাকা বেড়ে সবচেয়ে খাঁটি মানের বা ২২ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা।
রোববার সকাল থেকেই সারাদেশে নতুন এ দর কার্যকর হয়েছে। আজও বিক্রি হচ্ছে সেই বৃদ্ধিকৃত দামে।
গত শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়েছে। এ কারণেই দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭২ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক মাস ধরেই বিশ্ববাজারের সঙ্গে দেশেও স্বর্ণের দামে বড় উত্থান দেখা যায়।
গত ১৭ অক্টোবর দেশে বাজারে সোনার ভরি সর্বোচ্চ ২ লাখ ১৭ হাজার টাকা ছাড়ায়। সর্বশেষ ২০ নভেম্বর ভরিপ্রতি দাম কমানো হয় ১ হাজার ৩৫৩ টাকা।
কে