• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বাণিজ্য

শীতের সবজিতে বাজারে স্বস্তি

বাণিজ্য, দেশ টিভি
  ২৫ অক্টোবর ২০২৫, ২২:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন শাক-সবজির। যে কারণে গত সপ্তাহের তুলনায় সবজির দামে স্বস্তি ফিরেছে। গত সপ্তাহের তুলনায় কমতে শুরু করেছে ডিমের দামও। তবে তেল, চিনি, লবণের দামে তেমন হেরফের দেখা যায়নি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিক্রেতারা বলছেন, অধিক লাভের আশায় কৃষকরা এখন আগাম শীতকালীন সবজি চাষ করে থাকেন। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। এতে মৌসুমের শুরু থেকেই আসতে শুরু করেছে হরেক রকম শীতের সবজি। এতে গত কয়েক সপ্তাহের তুলনায় বাজারে সব ধরনের সবজির দাম কমেছে।

রাজধানীর তালতলা, মালিবাগ ও সেগুনবাগিচা বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে।

এসব বাজারে শিম কেজি প্রতি ১২০-১৪০ টাকা, মুলা ৬০-৮০ টাকা, মানভেদে বাজারে এক একটি ফুলকপি ও বাঁধাকপি ৫০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে এসব কপির আকার ছোট। লাউয়ের ক্ষেত্রেও তা-ই। আকার ও মানভেদে প্রতিটি লাউয়ের দাম ৫০ থেকে ৮০ টাকা।

এদিকে ক্রেতারা বলছেন, এসব ফুলকপি, বাঁধাকপি আকারের তুলনায় কিছুটা খরুচে হলেও বাজারে সবজির সরবরাহ বেড়েছে। যে কারণে টানা কয়েক মাস ধরে সবজির দামের যে তেজিভাব ছিল, সেটা কমতে শুরু করেছে।

কিছু পদের শীতের সবজি কিনে এনামুল হোসেন নামের একজন ক্রেতা বলেন, নতুন সবজি একটু দাম বেশি হলেও কিনতে ইচ্ছে করে। তবে এখন দাম গত সপ্তাহের চেয়ে কম। কারণ গত সপ্তাহে ২০০ টাকা কেজিতে শিম কিনেছি, আজ কিনলাম ১২০ টাকা কেজি দরে। মুলা ও কপির দামও প্রায় ২০ টাকা কম নিল।

বিক্রেতারা বলছেন, ক্রেতাদের আকর্ষণ এখন শীতের সবজির ওপর। দিন যত যাবে শীতের সবজিসহ অন্যান্য সবজির দামও কমে আসবে। ১-২ সপ্তাহের মধ্যে এসব সবজির সরবরাহ বেড়ে যাবে।

এদিকে বাজারে গরমের সময়কার সবজিগুলোর দামও অল্প অল্প করে কমতে শুরু করেছে শীতের সবজির সরবরাহ থাকায়। এর মধ্যে মান ও বাজারভেদে প্রতি কেজি লম্বা বেগুণ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজি দরে। যদিও গোল বেগুণ বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকার মধ্যে, যা সপ্তাহ দুয়েক আগেও ১৫০ টাকায় উঠেছিল।

এছাড়া চিচিঙ্গা, করলা, ঝিঙ্গা, ধুন্দল, পটল বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকার মধ্যে। পেপে ৩০-৩৫ টাকা। তবে বরবটি আগের মতই ৯০-১০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

অন্যদিকে, আলুর দামও বরাবরের মতোই কম, প্রতি কেজি মিলছে ২৫-৩০ টাকায়। আর পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত।

এদিকে, ঢাকার বাজারে গত সপ্তাহে হুট করেই ফার্মের মুরগির ডিমের দাম বেড়ে গিয়েছিল, তা এখন কমতে শুরু করেছে। কয়েকদিন আগে প্রতি ডজন ডিম ১৫০ টাকায় বিক্রি হলেও সেটি আবারও ১৪০ টাকায় এসেছে। যদিও পাড়া-মহল্লার কিছু দোকানে এখনো ১৫০ টাকায় ডিম বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

জেনে নিন স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

এছাড়া বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৮০ থেকে ৩০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

অন্যদিকে মুদি পণ্যের বাজারে তেল, চিনি, লবণের দামে তেমন কোনো হেরফের দেখা যায়নি।

কে

  • সবজি
এ সম্পর্কিত আরও খবর
কমেছে দাম, সবজির বাজারে স্বস্তি
কমেছে দাম, সবজির বাজারে স্বস্তি
দুদিনে অর্ধেকে নেমেছে সবজির দাম, খুশি হিলির ক্রেতা-বিক্রেতা
দুদিনে অর্ধেকে নেমেছে সবজির দাম, খুশি হিলির ক্রেতা-বিক্রেতা
চড়া মূল্যের কারণে অনেকেই প্রয়োজনের চেয়ে কম সবজি কিনছেন
চড়া মূল্যের কারণে অনেকেই প্রয়োজনের চেয়ে কম সবজি কিনছেন
পৌরসভা কার্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে সবজি বিক্রেতার লাশ উদ্ধার
পৌরসভা কার্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে সবজি বিক্রেতার লাশ উদ্ধার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।