দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কয়েক দিনের টানা বৃষ্টিতে সারাদেশে নষ্ট হচ্ছে মরিচের ক্ষেত। এতে উৎপাদন কমে বাড়ছে দাম। মরিচের বাজার নিয়ন্ত্রনে রাখতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে ৩০ টন কাঁচামরিচ।
শনিবার (৪ অক্টোবর) ১০টি ট্রাকে স্থলবন্দরে এসেছে ৩০ টন কাঁচামরিচ। এদিকে গত দুইদিন ধরে বাজারে কাঁচামরিচ উত্তাপ ছড়াচ্ছে। আমদানির খবরে দাম কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সোনামসজিদ পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন পর স্থলবন্দরে ১০টি ট্রাকে ভারতীয় কাঁচামরিচ প্রবেশ করেছে। লোড-আনলোড করা হচ্ছে। আশা করছি দ্রুত দেশের বিভিন্ন জেলার ছড়িয়ে যাবে। এতে স্থানীয় বাজারে দাম কমে আসবে।
গত দুই দিনে চাঁপাইনবাবগঞ্জের খুচরা বাজারে কেজিতে ২০০ টাকা বেড়ে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ।
কে